ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে সমবায় দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত

'বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, সমবায় শান্তি সমবায়ে মুক্তি' এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে মাধবপুর উপজেলা হলরুমে আজ শনিবার সকালে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।    আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা তাপস কান্তি বড়ুয়া।  এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক। আরো বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বি,আর,ডি,বি চেয়ারম্যান ফজলুর রহমান শাহ,পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ ফয়সাল চৌধুরী,বেজুরা  সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাংবাদিক অলিদ মিয়া, সাংবাদিক আইয়ুব খান, প্রচেষ্টা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সাধারণ সম্পাদক প্রদীপ কৌর প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑